চট্টগ্রাম ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, মোটরসাইকেল জব্দ

পটিয়ায় র‌্যাব-৭’র অভিযানে ১৯,১৭৫ পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক, মোটরসাইকেল জব্দ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৭। একই সঙ্গে পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে মোটরসাইকেলযোগে বড় একটি ইয়াবার চালান বোয়ালখালীতে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ পটিয়া পৌর সদরে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ১৯,১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, উদ্ধারকৃত ইয়াবা বোয়ালখালীতে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
র‌্যাব-৭ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “ইয়াবাসহ আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, মোটরসাইকেল জব্দ

পটিয়ায় র‌্যাব-৭’র অভিযানে ১৯,১৭৫ পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬