গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, মোটরসাইকেল জব্দ
পটিয়ায় র্যাব-৭’র অভিযানে ১৯,১৭৫ পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক, মোটরসাইকেল জব্দ
- আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-৭। একই সঙ্গে পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে মোটরসাইকেলযোগে বড় একটি ইয়াবার চালান বোয়ালখালীতে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ পটিয়া পৌর সদরে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ১৯,১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, উদ্ধারকৃত ইয়াবা বোয়ালখালীতে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
র্যাব-৭ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “ইয়াবাসহ আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”














