গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই: এম এ মালিক
সাউথ লন্ডন বিএনপি নেতা নিজাম উদ্দিনের বাড়িতে এম এ মালিকের মতবিনিময় সভা, গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক
- আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ মালিক বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। এই আন্দোলনে দেশ ও প্রবাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার মখনের দোকান এলাকায় যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মালিক বলেন, সিলেট-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের প্রত্যাশায় রয়েছে। আমি নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য কেভেন্ট্রি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহরাব উদ্দিন বলেন, প্রবাসে থেকেও আমরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশে রয়েছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে—এটাই আমাদের প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিক একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা। তাঁর বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
এসময় যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন বলেন, বিএনপি জনগণের দল। দেশ ও প্রবাসের নেতাকর্মীরা একসাথে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজির উদ্দিন আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ মুকিত, সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ আকন্দ-১,
যুক্তরাজ্য মৌলভীবাজার ফোরামের সাধারণ সম্পাদক সফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
—বিজ্ঞপ্তি














