চট্টগ্রাম ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত হবে—আল মুজাহিদ মল্লিক

জামপুরের মালিপাড়ায় বিএনপির উঠান বৈঠকে জনতার ঢল, গ্যাস সংযোগ ও মাদকমুক্ত সমাজের জোর দাবি

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ০৯:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মালিপাড়া এলাকায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি এশার নামাজের পর আয়োজিত এই উঠান বৈঠকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। সভায় সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদত সুমন।

উঠান বৈঠকের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ এবং সঞ্চালনা করেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভূঁইয়া রিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি সফর আলী কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “আজহারুল ইসলাম মান্নান দীর্ঘ ১৭-১৮ বছর ধরে জেল-জুলুম সহ্য করেও সততার রাজনীতিতে অটল রয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা সবাই এই সততার রাজনীতিকে শক্ত হাতে এগিয়ে নিয়ে যাব।”

উঠান বৈঠকে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা সরাসরি তুলে ধরেন। এলাকাবাসী জানান, মালিপাড়ায় এখনো গ্যাস সংযোগ না থাকায় নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাশাপাশি মাদক বিস্তার, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে আল মুজাহিদ মল্লিক আশ্বাস দিয়ে বলেন, “বিএনপি সরকার গঠন করলে এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হলে গ্যাস সংযোগসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানের শীষে ভোট দিলে উন্নয়ন নিশ্চিত হবে—আল মুজাহিদ মল্লিক

জামপুরের মালিপাড়ায় বিএনপির উঠান বৈঠকে জনতার ঢল, গ্যাস সংযোগ ও মাদকমুক্ত সমাজের জোর দাবি

আপডেট সময় : ০৯:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬