চট্টগ্রাম ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

chapainawabganj-anti-misogyny-political-protest

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে নারী সংগঠনগুলোর প্রতিবাদ অবস্থান

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মীরা।

“নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, দূর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁ—এই চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

তিনি বলেন, “নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এমন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তারা বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রাক্কালে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনদের মতে, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি নারীবিদ্বেষী পোস্ট সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠনসহ দেশের নানা নারী সংগঠন ও রাজনৈতিক দল একে নারীবিদ্বেষী এবং মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ক্রমেই জোরালো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণ বন্ধে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর মানবাধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

chapainawabganj-anti-misogyny-political-protest

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে নারী সংগঠনগুলোর প্রতিবাদ অবস্থান

আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬