চট্টগ্রাম ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

“বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না” — নজরুল ইসলাম মোল্লা

বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন : নজরুল ইসলাম মোল্লা

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় আমতলী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন। আমাদের কারও সঙ্গে কোনো বিভাজন নেই।”

তিনি বলেন, আমতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং এবারও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠন করবে। তাই বরগুনা-১ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হবে। দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত নন, তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আপনাদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো বিবেচনা করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই।
নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল আসনে বিজয়ী হবে। তিনি বলেন, “আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী।” তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। বিএনপি ক্ষমতায় এলে সব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে বলে তিনি আশ্বাস দেন।
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, অতীতে যেমন ছিলেন, বিএনপি ক্ষমতায় এলে আপনারা আরও ভালো ও শান্তিতে থাকবেন। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

সভায় আমতলী-তালতলী আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মতিয়ার রহমান তালুকদারের পুত্র কবীর তালুকদারসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না” — নজরুল ইসলাম মোল্লা

বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন : নজরুল ইসলাম মোল্লা

আপডেট সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬