চট্টগ্রাম ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাঁচবিবিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

পাঁচবিবিতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন |
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে পাঁচবিবি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজ শেষে বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শুরুর আগে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল ও খতিব মরহুমদের জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

পরবর্তীতে আলোচনা শেষ হওয়ার পর মসজিদের মোয়াজ্জিন মাওলানা জামিল হোসেন স্বপ্রণোদিত হয়ে জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের নাম ঘোষণা করলে বক্তব্য দিতে গিয়ে মুসল্লিদের বাধার মুখে পড়েন।

এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত কতিপয় ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনও সহিংস বা উসকানিমূলক রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি নেতাদের জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে পাঁচবিবি উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন, সাবেক সভানেত্রী মেহেরুন নেছা মেরিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

পাঁচবিবিতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬