চট্টগ্রাম ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রমিজ উদ্দিন হত্যাকাণ্ডে মামলা প্রক্রিয়াধীন, তদন্তে পুলিশ

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিনের মৃত্যু, বুড়িচংয়ে চাঞ্চল্য

এ. কে. পলাশ
  • আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ. কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল উত্তরপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত রমিজ উদ্দিন (৫০) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়া এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে।

তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবারের দাবি অনুযায়ী, গত সোমবার সকালে শংকুচাইল উত্তরপাড়ায় মাদক ব্যবসায়ী মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় শাহালমের চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

নিহতের ছেলে রনি জানান, “আমার বাবা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার ভোরে মারা যান। ঢামেকে ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় মরদেহ বাড়িতে আনা হয়। শনিবার সকাল দশটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।”

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রমিজ উদ্দিন হত্যাকাণ্ডে মামলা প্রক্রিয়াধীন, তদন্তে পুলিশ

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিনের মৃত্যু, বুড়িচংয়ে চাঞ্চল্য

আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬