চট্টগ্রাম ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপালগঞ্জ-২ আসনে বিকল্প নেতৃত্বের খোঁজে ভোটাররা

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান তরুণ ভোটারদের প্রথম পছন্দ

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৭:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মধুমতির দুই তীর ঘেঁষে কাশিয়ানীর আংশিক ও গোপালগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে।

জাকের পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান এ আসনে তরুণ ভোটারদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
যদিও বয়সে তরুণ, তবে অল্প সময়ের মধ্যেই তিনি গোপালগঞ্জ-২ আসনের ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া অ্যাডভোকেট মাহমুদ হাসান শিক্ষিত, সচেতন ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একজন প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।

ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অতি সাধারণ জীবনযাপন, অকৃত্রিম আচরণ এবং সৎ ও শিক্ষিত ব্যক্তিত্বই তার জনপ্রিয়তার মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষিত ভোটারদের কাছে তিনি হয়ে উঠেছেন আশার প্রতীক।

উল্লেখ্য, গোপালগঞ্জ-২ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ না থাকায় ভোটারদের মধ্যে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

এই পরিস্থিতিতে ভোটাররা একজন সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা প্রতিনিধিকে নির্বাচিত করতে আগ্রহী বলে জানান সংশ্লিষ্টরা।

সদর উপজেলার বন্ধু মহলের রমজান মিয়া, মাহাবুবসহ অনেকে বলেন, অ্যাডভোকেট মাহমুদ হাসান একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন।

গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করলে গোপালগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন আসবে।
হরিদাশপুর এলাকার বাসিন্দা শামিম পাটোয়ারী বলেন, মাহমুদ হাসান একজন তরুণ ও ভদ্র মানুষ। তিনি নির্বাচিত হলে তরুণ সমাজ উপকৃত হবে। আমরা তাকে অভিভাবক হিসেবে দেখতে চাই।

এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান বলেন, গোপালগঞ্জ-২ আসনকে দারিদ্র্য ও বেকারত্বমুক্ত করে একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আমাকে ভোট দিলে ভোটারদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হব না।

বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জ-২ আসনে বিকল্প নেতৃত্বের খোঁজে ভোটাররা

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান তরুণ ভোটারদের প্রথম পছন্দ

আপডেট সময় : ০৭:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬