চট্টগ্রাম ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোটের উত্তাপ বাড়াচ্ছে ধানের শীষের গণজোয়ার

নির্বাচনী কাউন্টডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল মামুন |
যশোর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে মণিরামপুরে ধানের শীষ প্রতীকের জোট শরিক প্রার্থী মাওলানা রশীদ আহমাদের উদ্যোগে বিশাল মিছিল ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
আসরের নামাজ শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রার্থী মাওলানা রশীদ আহমাদ বলেন,
“প্রিয় জনগণ, আপনাদের এই উপস্থিতিই আমাদের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।”

যানজট এড়ানোর লক্ষ্যে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি মণিরামপুর পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যশোর-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উত্তর মাথা গরুহাট মোড়ে গিয়ে শেষ হয়।

সমর্থকদের দাবি, জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি গণজোয়ারে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, উপজেলা বিএনপি নেতা শামছুজ্জামান শান্ত, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন, শাহিন হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মণিরামপুর আসনে প্রার্থীদের প্রচারণাও ততই জোরদার হচ্ছে। তিন হাইভোল্টেজ প্রার্থীর মধ্যে ভোটের লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটের উত্তাপ বাড়াচ্ছে ধানের শীষের গণজোয়ার

নির্বাচনী কাউন্টডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা

আপডেট সময় : ০৯:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬