চট্টগ্রাম ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক, মামলা দিয়ে আদালতে প্রেরণ

কুড়িগ্রাম সীমান্তে গরু চুরি ও ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা।

পরে তাদের কুড়িগ্রাম ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। বিজিবি আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করলে আইনানুগ প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় আম্বারীপাড়া এলাকায় ভারতীয় সীমান্তসংলগ্ন কাটাতারের নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

ভারতীয় নাগরিকদের বাড়ি থেকে দুটি গরু চুরি করে বাংলাদেশে নিয়ে আসার সময় স্থানীয় জনতা তিনজনকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে ১৫ বিজিবির অধীনস্থ ই কোম্পানির শিংঝাড় বিওপি থেকে হাবিলদার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে ১নং আসামি মোঃ হায়দার আলী (৩১)-এর কাছ থেকে সাদা-লাল কস্টেপে মোড়ানো ভারতীয় মাদকদ্রব্য গাঁজার একটি টোপলা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার ওজন কস্টেপসহ মোট ৫ কেজি ২০০ গ্রাম, যা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ হায়দার আলী (৩১), মোঃ সজিব (২৫) ও মোঃ শেখ ফরিদ (৪০)। তারা সবাই শিংঝাড় গ্রাম, ভূরুঙ্গামারী উপজেলা, কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবির বরাতে জানা যায়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত এজাহার দায়ের করা হয়েছে।
এদিকে উদ্ধারকৃত ভারতীয় নাগরিকদের দুটি গরু বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক, মামলা দিয়ে আদালতে প্রেরণ

কুড়িগ্রাম সীমান্তে গরু চুরি ও ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬