চট্টগ্রাম ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডিবি পুলিশের তৎপরতায় উদ্ধার ৯৯ বস্তা চিনি, আদালতে প্রেরণ আসামিরা

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ও ৪০ লাখ টাকার চিনি ছিনতাই: ডিবির অভিযানে আটক ৫

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিনি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ডিবির ওসি শামসুল আলম শাহের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে জেলা ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবির ওসি শামসুল আলম শাহ জানান, চট্টগ্রামের বন্দর এলাকা থেকে আকিজ কোম্পানির প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২৭ মেট্রিক টন চিনি বহনকারী একটি ট্রাক (চট্ট-মেট্রো-শ-১১-০৬৫৫) নিয়ে গত ১৫ জানুয়ারি চালক আলাউদ্দিন (৩১) গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পরে ১৭ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বিপুলা সারের বড় কাছি এলাকা থেকে খালি ট্রাকসহ চালক আলাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

নিহত আলাউদ্দিন ভোলা জেলার লালমোহন থানার রায়চাঁদ গ্রামের পলান মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকের মালিক নাজমুল হোসেন (২৯) বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তে থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশ কাজ শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ডিবির একটি দল গত দুইদিন ধরে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৯৯ বস্তা চিনি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামের নূর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার হারুয়ালছড়ি গ্রামের মিন্টু বড়ুয়া (৩৬), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আল করা গ্রামের শাহাদাত হোসেন রকি (২৬), একই থানার বসন্তপুর গ্রামের মোহাম্মদ বাবলু (৩৯) এবং ফেনীর সদর থানার ইজ্জতপুর গ্রামের আমিনুল ইসলাম (৫৫)।

গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিবি পুলিশের তৎপরতায় উদ্ধার ৯৯ বস্তা চিনি, আদালতে প্রেরণ আসামিরা

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ও ৪০ লাখ টাকার চিনি ছিনতাই: ডিবির অভিযানে আটক ৫

আপডেট সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬