চট্টগ্রাম ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভক্তি ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন অনুষ্ঠান

রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব নোয়াজিষপুরে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি—তিন দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় মহোৎসবে প্রতিদিন মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী মা মগদেশ্বরী মাতৃ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মায়ের রাজভোগ নিবেদন, ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাশাপাশি ভুবনমঙ্গল মহানাম যজ্ঞের শুভ অধিবাস, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের সুব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. নির্মল কান্তি দে, মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্ত্তী, রয়েল চক্ষু হাসপাতালের ডা. নারায়ণ দেবনাথ এবং মিন্টু দে।

শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা। শুভ অধিবাস পৌরহিত্য করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও বৈষ্ণব প্রবর শ্রী ঠাকুর দাস বাবাজী। পূজারী হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমীর চৌধুরী।

মহোৎসব উদযাপন কমিটির সভাপতি অপু দাশ, নির্বাহী সভাপতি রোকন কান্তি চৌধুরী, সহ-সভাপতি রূপন দাশ ও অরুণ দাশ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আশু দে ও স্বপন দাশ। সহ-সাধারণ সম্পাদক ছিলেন তরুণ চৌধুরী, রুবেল চৌধুরী ও রতন দাশ।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ছোটন চৌধুরী, পিকলু চৌধুরী, সুজন দাশ ও সুমন দে। সহ-অর্থ সম্পাদক ছিলেন সুজন আচার্য্য, সুমন দাশ ও মিটন দে।

যুগ্ম সম্পাদক সজীব দে ও সজল দাশ এবং সহ-যুগ্ম সম্পাদক বিক্রম আচার্য্য ও বিপ্লব চৌধুরী। সাংগঠনিক সম্পাদক ছিলেন রানা চৌধুরী ও রামকৃষ্ণ আচার্য্য। সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত দাশ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মিঠন দাশ ও যুবরাজ আচার্য্য।

এছাড়াও সীমান্ত দাশ, মিঠন কান্তি দাশ, পার্থ মনি আচার্য্যসহ অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।

এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তি, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভক্তি ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন অনুষ্ঠান

রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬