চট্টগ্রাম ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ভুরুঙ্গামারীতে দলিল লেখক লাইসেন্স নিয়ে অনিয়ম, তদন্তের আশ্বাস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদে দলিল লেখক নিবন্ধনের অভিযোগ

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম জেলা স্টাফ প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদ ব্যবহার করে দলিল লেখক হিসেবে নিবন্ধন গ্রহণ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ভুরুঙ্গামারী সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত কয়েকজন দলিল লেখক ভুয়া বা অবৈধ সনদ ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে লাইসেন্স গ্রহণ করেছেন, যা প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মোঃ বদিউজ্জামান (সনদ নং ১০৮/১২), শ্রী নবীন চন্দ্র বর্মন (সনদ নং ০৫/০৫), মোঃ রবিউল আলম (সনদ নং ১১৬/১৩), মোঃ আব্দুল গনি (সনদ নং ১৫৯/১৯) এবং মোঃ আবুল কালাম আজাদ (সনদ নং ১৬২/১৯)।

এছাড়া এমপিওভুক্ত ও চাকরিজীবী অবস্থায় দলিল লেখক হিসেবে লাইসেন্স গ্রহণের অভিযোগে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তারা হলেন— মোঃ মাহমুদুল হাসান (সনদ নং ১২৩/১৩), যিনি ভুরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক; ভোলানাথ দত্ত (সনদ নং ১২৪/১৩), ভুরুঙ্গামারী কিশলয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক; এবং মোঃ মোজাম্মেল হক (সনদ নং ৭৫/৩৮), যিনি অবসরপ্রাপ্ত হলেও বর্তমানে সরকারি সম্মানি ভাতা উত্তোলন করছেন।

অভিযোগে বলা হয়, চাকরিজীবী ও এমপিওভুক্ত অবস্থায় দলিল লেখক হিসেবে সনদ গ্রহণ আইনবিরোধী এবং সরকারি বিধি-বিধানের সম্পূর্ণ পরিপন্থী।

অভিযোগকারী মোঃ জাকির হোসেন জেলা রেজিস্ট্রারের কাছে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ভুয়া ও অবৈধ সনদ যাচাই, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে অর্জিত সুবিধা বাতিলের দাবি জানান।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, নিবন্ধন অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, অভিযোগটি প্রাপ্ত হয়েছে এবং জেলা রেজিস্ট্রারের নিকট প্রেরণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা রেজিস্ট্রার রুহুল কুদ্দুস বলেন, অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভুরুঙ্গামারীতে দলিল লেখক লাইসেন্স নিয়ে অনিয়ম, তদন্তের আশ্বাস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদে দলিল লেখক নিবন্ধনের অভিযোগ

আপডেট সময় : ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬