চট্টগ্রাম ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোটারদের শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি জাতীয় পার্টি প্রার্থীর

হরিরামপুরে হাট-বাজার ও গ্রামীণ জনপদে এস এম আব্দুল মান্নানের ব্যাপক গণসংযোগ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ১০:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী | নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া, হাটিপাড়া অংশবিশেষ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) হরিরামপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামীণ জনপদে ধারাবাহিক গণসংযোগ করেন তিনি। এদিন ধূলয়ুড়া, নয়ারহাট, বলড়া, কান্ঠাপাড়া, রামকৃষ্ণপুরসহ বৃহত্তম ঝিটকা অঞ্চলে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান।

গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টিই এ দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক।

তিনি আরও বলেন, দেশের যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনামলে হয়েছে। আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় পার্টি বাংলাদেশকে প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।

এস এম আব্দুল মান্নান বলেন, জাতীয় পার্টি দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি দূর করে সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও ভয়হীন সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটারদের শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি জাতীয় পার্টি প্রার্থীর

হরিরামপুরে হাট-বাজার ও গ্রামীণ জনপদে এস এম আব্দুল মান্নানের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ১০:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬