চট্টগ্রাম ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রিকশা প্রতীকের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা

ফরিদপুরে মামুনুল হক: ভয়ভীতি দেখালে শক্ত প্রতিরোধ, লেভেল প্লেয়িং না হলে জবাব দিতে হবে

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে।

জুলাই আন্দোলনের চেতনায় আজ দেশের মানুষ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় এবং ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে।

সোমবার বিকেলে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার এম এন একাডেমি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, রাজনীতিতে আর মাস্তানি চলবে না। যারা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তবে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে প্রশাসনকে জনগণের কাছে জবাব দিতে হবে।

জনসভায় তিনি ফরিদপুর-২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর পক্ষে ভোট প্রার্থনা করেন। সভায় জেলা জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর তার বক্তব্য শুরু হলেও এর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
এর আগে একই দিন দুপুরে তিনি ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে আয়োজিত আরেকটি জনসভায় অংশ নেন।

সেখানে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের পক্ষে ভোট চান তিনি।
দুটি জনসভাতেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রিকশা প্রতীকের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা

ফরিদপুরে মামুনুল হক: ভয়ভীতি দেখালে শক্ত প্রতিরোধ, লেভেল প্লেয়িং না হলে জবাব দিতে হবে

আপডেট সময় : ১১:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬