চট্টগ্রাম ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ, থানায় মামলা

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশি মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এ.কে পলাশ
  • আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় র‌্যাবের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানে ১৭৪ বোতল বিদেশি মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর ও অরন্যপুর এবং আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও একজনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সাকিব (১৯)।

তিনি কুমিল্লা সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের বামইল গ্রামের মোঃ লিটনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে গাজীপুর ও অরন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭৪ বোতল বিদেশি মদ ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ মোঃ সাকিবকে গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ, থানায় মামলা

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশি মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬