চট্টগ্রাম ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ

ভোলার লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি—হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে

মাহবুব হাসান
  • আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব হাসান |
স্টাফ রিপোর্টার ভোলাঃ

ভোলার লালমোহন উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম মুক্তা বেগম। তিনি লালমোহন উপজেলার রহিমপুর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে জুয়েলের স্ত্রী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের বাথরুমের আড়ার সঙ্গে দড়ি পেঁচানো অবস্থায় মুক্তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি লালমোহন থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের মা রানু বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়ের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি আত্মহত্যা হতে পারে না। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সেই নির্যাতনের ফলেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে, নিহতের স্বামী জুয়েল দাবি করেন, ফজরের নামাজের পর তার স্ত্রী পাশ থেকে উঠে যান এবং তখন সবকিছু স্বাভাবিক ছিল। পরে ঘুম থেকে উঠে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আশপাশের লোকজনকে ডেকে তিনি লাশ নামান।

লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত জরুরি। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, নিহতের ওপর পূর্বে কোনো শারীরিক বা মানসিক নির্যাতনের ঘটনা ছিল কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ

ভোলার লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি—হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে

আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬