চট্টগ্রাম ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বাবামনি মহারাজের স্মরণে অনুষ্ঠিত বিশ্বশান্তি গীতাযজ্ঞে হাজারো ভক্তের সমাগম

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার যৌথখামার বাঙ্গালহালিয়ায় অবস্থিত ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি এবং পরমহংস ১০৮ যোগাচার্য্য শ্রী শ্রী বাবামনি জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্মীয় মহাসম্মেলন ও গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাতৃ পূজা ও পিতৃ পূজা–২০২৬ উপলক্ষে এক মহতী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওঁকারেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিল শ্রীশ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) বাংলাদেশ।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরুবন্দনা, গীতাপাঠ প্রতিযোগিতা, মাতৃ বন্দনা, মাতৃ সংগীত পরিবেশন, গীতাযজ্ঞের শুভ অধিবাস, শ্রীশ্রী গুরু পূজা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, মাতৃ পূজা, পিতৃ পূজা, গঙ্গা আহ্বান, বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ এবং দিবারাত্রি অন্নপ্রসাদের সুব্যবস্থা।

মহতী অনুষ্ঠানে শুভ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ১০৮ যোগাচার্য্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ (বাবামনি)। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী, সমরনাথ ব্রহ্মচারীসহ বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু-সন্ত মহারাজগণ এবং সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মূল মন্দির, সাধু নিবাস, ভক্ত নিবাস, অনাথ আশ্রম, ছাত্র নিবাস, বৃদ্ধাশ্রম, সংস্কৃত কলেজ, দাতব্য চিকিৎসা কেন্দ্র ও গো-শালা নির্মাণ। এসব মহতী প্রকল্প বাস্তবায়নে ভক্তদের স্বেচ্ছা অনুদান ও প্রণামী গ্রহণ করা হবে বলে আয়োজকরা জানান।

উক্ত ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাবামনি মহারাজের স্মরণে অনুষ্ঠিত বিশ্বশান্তি গীতাযজ্ঞে হাজারো ভক্তের সমাগম

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬