চট্টগ্রাম ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আশাশুনি প্রেস ক্লাবে ৪০ দফা নির্বাচনী পরিকল্পনা সংবাদ সম্মেলনে উপস্থাপন

আশাশুনিতে ১১দলীয় জোটের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা প্রকাশ

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৮:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি( সাতক্ষীরা):

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার তার নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচনী পরিকল্পনা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন।

রিকল্পনার মধ্যে রয়েছে:

১. টেকসই বেড়ীবাঁধ নির্মাণ
২. কোলন-ঘোলা-কল্যানপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মাণ
৩. জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন ও সুপেয় মিঠা পানির উৎস নির্মাণ
৪. গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মাণ, ইউনিয়ন ও গ্রাম সড়ক উন্নয়ন
৫. ৫০টি বক্স কালভার্ট, ১৬০,০০০ মিটার ব্রিজ, ২১০,০০০ মিটার ইউড্রেন নির্মাণ
৬. আশাশুনি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণ
৭. শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা উন্নয়ন, ক্রীড়া ভবন নির্মাণ
৮. কৃষি, মাছ সংরক্ষণ ও হিমাগার নির্মাণ
৯. যুবকদের কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উদ্যোগ
১০. সাইক্লোন শেল্টার, গৃহহীনদের জন্য গৃহনির্মাণ এবং সামাজিক কল্যাণমূলক অন্যান্য পরিকল্পনা

সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আঃ সোবহান মুকুল, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মুফতি জাহিদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রফেসর আঃ গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি প্রার্থী এবং পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি কালিগঞ্জ উপজেলার জন্য প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার কথাও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনি প্রেস ক্লাবে ৪০ দফা নির্বাচনী পরিকল্পনা সংবাদ সম্মেলনে উপস্থাপন

আশাশুনিতে ১১দলীয় জোটের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা প্রকাশ

আপডেট সময় : ০৮:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬