চট্টগ্রাম ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইউএনওসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণ

নলছিটিতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহবুব হাসান
  • আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব হাসান |
স্টাফ রিপোর্টার ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।

শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল আলম বাহার, সভাপতি, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলা শাখার সভাপতি তৌহিদুল আলম মান্না এবং জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দৈনিক যুগান্তর দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইউএনওসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণ

নলছিটিতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬