চট্টগ্রাম ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডিএনসির অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক আতিক হাসান, জব্দ হিরো হাঙ্ক মোটরসাইকেল

লালমনিরহাটে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ লক্ষ টাকার মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (০১,ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-দুর্গাপুর মহাসড়কের কর্ণপুর ভাটাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম সদর থানাধীন ভাটোপাড়া বাজার সংলগ্ন দুর্গাপুর তিন মাথা মোড়ে অবস্থান নেয়।

সকাল আনুমানিক ১০টার দিকে একটি ‘হিরো হাঙ্ক’ মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের মিটারের সামনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০০ পাতা (মোট ১০০০ পিস) কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় মোটরসাইকেলসহ মো. আতিক হাসান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আতিক হাসান লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মৃত ছপির উদ্দিনের ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির মোটরসাইকেলটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফুল হক জানান, আটককৃত ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে অবৈধ মাদক রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ও ২৬(১) ধারা অনুযায়ী অপরাধ করেছেন।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং রাসায়নিক পরীক্ষার জন্য মাদকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিএনসির অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক আতিক হাসান, জব্দ হিরো হাঙ্ক মোটরসাইকেল

লালমনিরহাটে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬