চট্টগ্রাম ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় জনসাধারণের ব্যাপক সাড়া

জামপুরের পেচাইনে মান্নানের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক, জনগণের সমস্যা সমাধানের অঙ্গীকার

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ০৮:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেচাইন গ্রামে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর ভূঁইয়া মামুন (সাবেক সভাপতি, সোনারগাঁ থানা বিএনপি), আশরাফ ভূঁইয়া (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ উপজেলা যুবদল), আমির হোসেন (সভাপতি, সোনারগাঁ থানা জাসাস), ফজলুল হক ভূঁইয়া (আহ্বায়ক, সোনারগাঁ থানা কৃষক দল), আবু মোরশেদ মোল্লা (যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল)সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শাহ আলম হোসেন (সাবেক সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল) এবং সঞ্চালনা করেন মোজাম্মেল হক (সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল)।

বৈঠকে স্থানীয় সাধারণ জনগণ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, বৈধ গ্যাস সংযোগের অভাব ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বিএনপির নেতৃবৃন্দ মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে জনগণের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় জনসাধারণের ব্যাপক সাড়া

জামপুরের পেচাইনে মান্নানের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক, জনগণের সমস্যা সমাধানের অঙ্গীকার

আপডেট সময় : ০৮:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬