চট্টগ্রাম ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সীমান্ত ও ভোটকেন্দ্রে কঠোর নজরদারি—সহিংসতা ঠেকাতে সমন্বিত উদ্যোগ

পত্নীতলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে ১৪ বিজিবির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি ও প্রেস ব্রিফিং

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে রোববার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের সহিংসতা, অনিয়ম, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত থাকবে জানিয়ে বিজিবি কর্মকর্তারা বলেন, কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিং শেষে বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, এই নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্ত ও ভোটকেন্দ্রে কঠোর নজরদারি—সহিংসতা ঠেকাতে সমন্বিত উদ্যোগ

পত্নীতলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে ১৪ বিজিবির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি ও প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬