চট্টগ্রাম ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পররাষ্ট্র উপদেষ্টার আশা, বিক্ষিপ্ত সহিংসতা থাকলেও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে, ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে: তৌহিদ হোসেন

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা থাকলেও দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা ১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ওই নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। তার বিশ্বাস, আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটার উপস্থিতি সেই হার ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটতে পারে, তবে সার্বিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এবং জনগণ উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে যাবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আগে এ বিষয়ে জনমনে কিছু বিভ্রান্তি ছিল। এখন বড় রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ায় গণভোটটি সহজেই পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পররাষ্ট্র উপদেষ্টার আশা, বিক্ষিপ্ত সহিংসতা থাকলেও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে, ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে: তৌহিদ হোসেন

আপডেট সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬