চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন সংগঠনের যাত্রা

কটিয়াদীতে নতুন সাংবাদিক সংগঠন ‘কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন’র আত্মপ্রকাশ, তিন বছর মেয়াদি কমিটি গঠন

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

“অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পথে অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নতুন সাংবাদিক সংগঠন ‘কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন প্রিন্ট, মাল্টিমিডিয়া ও সরকার নিবন্ধিত অনলাইন পোর্টালে কর্মরত সৎ ও ন্যায়নিষ্ঠ তরুণ গণমাধ্যমকর্মীদের নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) কটিয়াদী পৌর সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ মফিজ উদ্দিন নয়ন (দৈনিক জনতা) এবং সাধারণ সম্পাদক এ.এস.এম হামিদ হাসান (দৈনিক গণকণ্ঠ—প্রিন্ট ও মাল্টিমিডিয়া)।
এছাড়াও উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি: মিজানুর রহমান (দৈনিক নিরপেক্ষ)
সাংগঠনিক সম্পাদক: শফিকুল ইসলাম (দৈনিক ডেসটিনি)
দপ্তর সম্পাদক: সিদ্দিকুর রহমান (দৈনিক আউচ সংবাদ)
প্রচার সম্পাদক: রাকিবুল ইসলাম পাভেল (দৈনিক ভোরের সংবাদ)
নির্বাহী সদস্য: কাইয়ুম হাসান (দৈনিক ভোরের আওয়াজ)
নির্বাহী সদস্য: এফ এম আব্বাসউদ্দিন (সম্পাদক ও প্রকাশক, দৈনিক আউচ সংবাদ)
নির্বাহী সদস্য: সাব্বির হোসেন (দৈনিক দেশ জনতা)
সদস্য: রুমা আক্তার (বাংলাদেশ নিউজ টুডে)
সদস্য: নুসরাত জাহান লাবণ্য (লেখক ও কলামিস্ট)
সদস্য: কামরুল ইসলাম (দৈনিক মুক্তি সমাচার)
এছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতি মোঃ মফিজ উদ্দিন নয়ন বলেন, “সত্যের সন্ধানে আমাদের নতুন পথচলা শুরু হলো। সাংবাদিকতার বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক এ.এস.এম হামিদ হাসান বলেন, “অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন কলম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কটিয়াদীতে যাত্রা শুরু করলো কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি সামাজিক দায়বদ্ধতা।”
সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, “সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চা এবং প্রত্যন্ত অঞ্চলের সমস্যা-সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণেও কাজ করবে।”
স্থানীয় সচেতন মহল নবগঠিত সংগঠনের সফলতা কামনা করে এর কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন সংগঠনের যাত্রা

কটিয়াদীতে নতুন সাংবাদিক সংগঠন ‘কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন’র আত্মপ্রকাশ, তিন বছর মেয়াদি কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬