চট্টগ্রাম ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লিচু বাগানে পরিত্যক্ত ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার

শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানে ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সফল অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ থেকে শনিবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে— ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ব্যাগ দুটি তল্লাশি করে। এ সময় পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ রঙের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়।

এছাড়াও ককটেল তৈরির কাজে ব্যবহৃত ৮৫৫ গ্রাম কাঁচের গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ২টি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার আলামত হিসেবে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অবৈধ বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লিচু বাগানে পরিত্যক্ত ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার

শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানে ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬