চট্টগ্রাম ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিবচরে ব্যাপক জনসংযোগ ও পথসভা

শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচনী জনসংযোগে ব্যাপক সাড়া, ‘হাতপাখা’ প্রতীকে ভোটের আহ্বান

গোলাম মাওলা
  • আপডেট সময় : ০৪:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা | মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় একাত্তর রোড থেকে শুরু হওয়া এই কর্মসূচি স্বাধীনতা চত্বর ও সদর রোড প্রদক্ষিণ করে।

দুপুর ১টার দিকে পৌর মার্কেটে পথসভা ও প্রার্থীর বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয়।
জনসংযোগকালে নেতাকর্মীরা শিবচর পৌর এলাকার দোকানি, ভ্যানচালক ও সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসাইন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো। জোট থেকে বেরিয়ে আসার পর আমাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।”

বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার বলেন, “আমি পূর্বে খেলাফত মজলিসের প্রার্থী ছিলাম। মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্তে আমাকে না জানানোয় মানসিকভাবে কষ্ট পাই। তাই ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালি, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, ৭১ রোড ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আল-আমিন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি কাজী জুবায়ের আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিবচরে ব্যাপক জনসংযোগ ও পথসভা

শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচনী জনসংযোগে ব্যাপক সাড়া, ‘হাতপাখা’ প্রতীকে ভোটের আহ্বান

আপডেট সময় : ০৪:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬