চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জমজমাট ফাইনালে তিলাবো স্পোর্টিং ক্লাবের জয়, মাঠে উপচে পড়ে দর্শক

সোনারগাঁয়ে কলতাপাড়া যুব সমাজের উদ্যোগে ডিকবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় কলতাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডিকবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিলাবো স্পোর্টিং ক্লাব ও কলতাপাড়া স্পোর্টিং ক্লাব। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ হাজী আল মামুন ভূঁইয়া, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা চলাকালীন প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।”
অনুষ্ঠানের সভাপতি খাইরুল ইসলাম সজীব বলেন, “আমার বাবা আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবেন। গ্যাস সংকট নিরসন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং ভূমিদস্যুতা রোধে কার্যকর ভূমিকা রাখবেন।”
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অতিথিবৃন্দ এ ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলায় তিলাবো স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমজমাট ফাইনালে তিলাবো স্পোর্টিং ক্লাবের জয়, মাঠে উপচে পড়ে দর্শক

সোনারগাঁয়ে কলতাপাড়া যুব সমাজের উদ্যোগে ডিকবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬