চট্টগ্রাম ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষা, উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার নিয়ে নূরুল ইসলাম বুলবুল ঘোষণা করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের “জনতার ইশতেহার”

নূরুল ইসলাম বুলবুলের “জনতার ইশতেহার”: চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষানগরী ও আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল তার “জনতার ইশতেহার” ঘোষণা করেছেন।

ইশতেহারে তিনি জনতার প্রত্যাশা ও উন্নয়নমূলক পরিকল্পনাগুলো তুলে ধরেছেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষাকে অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয়ভাবে বিবেচনা করা হবে এবং চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। তার লক্ষ্য হলো সুশাসন ও শান্তির মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ শহর প্রতিষ্ঠা করা।

তিনি আরও জানান, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিই হবে তার মূল কৌশল।

জেলা সদর ও ইউনিয়নসমূহে গণপরিবহন ব্যবস্থা চালু, প্রধান সড়ক সম্প্রসারণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পাশাপাশি দিয়ার অঞ্চলকে আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

এছাড়া শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে শহর গড়ে তোলা, স্বচ্ছ প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের ক্ষমতায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ওপর জোর দেওয়া হবে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক এমপি অধ্যাপক মোঃ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহাম্মদ ইসাহাক সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নূরুল ইসলাম বুলবুলের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ হবে গ্রিন টাউন ও ক্লিন টাউন, যেখানে শিক্ষা, ব্যবসা, শিল্প ও সামাজিক নিরাপত্তা একসাথে সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষা, উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার নিয়ে নূরুল ইসলাম বুলবুল ঘোষণা করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের “জনতার ইশতেহার”

নূরুল ইসলাম বুলবুলের “জনতার ইশতেহার”: চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষানগরী ও আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬