যশোর-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে বাজার ও গ্রামে ব্যাপক গণসংযোগ
কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও মহল্লায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রার্থী গাজী সহিদুল ইসলাম সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে দিন দিন জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে তারা দাবি করেন।
তারা আশা প্রকাশ করেন, সাধারণ ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়ে আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করবেন।














