চট্টগ্রাম ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার

বেতাগীতে নৌবাহিনীর ঝটিকা অভিযান: নিয়ামতি বাজার থেকে গাঁজা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতাঃ

বরগুনার বেতাগী উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বরগুনার বেতাগী উপজেলার নিয়ামতি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নান্টু হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তির হেফাজত থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, আটক নান্টু হাওলাদার দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার

বেতাগীতে নৌবাহিনীর ঝটিকা অভিযান: নিয়ামতি বাজার থেকে গাঁজা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬