চট্টগ্রাম ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শুভডাঙ্গা ইউনিয়নের কলাবাগান থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশ ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাগমারায় কলাবাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১১:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় মাহাবুর (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর–বাইগাছা মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহাবুর ২নং নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি মোবাইল ফোন বাজতে শুনে এক পথচারী সেখানে যান।

ফোনটি রিসিভ করার পর তিনি জানতে পারেন মোবাইলটি মাহাবুরের। এরপর আশপাশে খোঁজ নিতে গিয়ে কলাবাগানের ভেতর গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

তবে এনজিওর টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কারো সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শুভডাঙ্গা ইউনিয়নের কলাবাগান থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশ ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাগমারায় কলাবাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ১১:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬