চট্টগ্রাম ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নকল লেবেল ও বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

রাজশাহীতে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত: ডিবির অভিযানে গ্রেপ্তার ১

গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ, অ্যাম্পুল ও ভুয়া লেবেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আরিফ আলী (২৮)। তিনি রাজশাহী জেলার পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই ভেজাল ওষুধ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়। অভিযানকালে সেখান থেকে মোঃ আরিফ আলীকে আটক করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়— ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেবেলযুক্ত), ২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেবেলযুক্ত), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।
ডিবি পুলিশের দাবি, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নকল লেবেল ও লোগো ব্যবহার করে এসব ভেজাল ওষুধ বাজারজাত করার প্রস্তুতি চলছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ভেজাল ওষুধবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নকল লেবেল ও বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

রাজশাহীতে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত: ডিবির অভিযানে গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬