ডাঃ সুলতান আহমেদের জনসভায় নেতৃবৃন্দের বক্তব্যে মুখর কাউনিয়া বাজার
বেতাগীর কাউনিয়া বাজারে দাড়িপাল্লা মার্কার জনসভায় মানুষের গণজোয়ার
- আপডেট সময় : ০২:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা মার্কার প্রার্থী ডাঃ সুলতান আহমেদের জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় স্বতঃস্ফূর্তভাবে হাজারো মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় গণজোয়ার।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার সম্মানিত আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা দায়রা জজ আলতাফ হোসেন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী উপজেলার সম্মানিত আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব ও উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেতাগী উপজেলার সভাপতি মোঃ বশির উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। জনসভায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়, যা এলাকায় রাজনৈতিক সচেতনতা ও নতুন আশার বার্তা ছড়িয়ে দিয়েছে।














