চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

যশোর-৫ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও আবেগের ছোঁয়া

ভোটের মাঠে উত্তরসূরিদের ঝাঁপ: যশোর-৫ আসনে পিতার জয়ই একমাত্র লক্ষ্য

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • আপডেট সময় : ০২:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর-৫ (মণিরামপুর) আসনের নির্বাচনী মাঠে এবার দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন রাজনৈতিক চিত্র। সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা, আর সেই বাবার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন তাঁদের সন্তানেরা। অলিগলি, গ্রাম-গঞ্জ ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় দাপিয়ে বেড়িয়ে তারা সরাসরি বাবার পক্ষে ভোট প্রার্থনা করছেন।
এমন চিত্র দেখা গেছে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের দুই ছেলে এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমেদের ছেলে তালহা বিন রশীদের নির্বাচনী প্রচারণায়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি বাবার রাজনৈতিক পরিচয়, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন তারা। তরুণ প্রজন্মের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় যুক্ত করেছে নতুন গতি ও উদ্দীপনা।
স্থানীয় ভোটাররা জানান, প্রার্থীদের সন্তানদের সরাসরি মাঠে নেমে ভোট চাইতে দেখে সাধারণ মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক সম্পৃক্ততা নির্বাচনী প্রচারণায় এক ধরনের আবেগী প্রভাব সৃষ্টি করছে, যা ভোটারদের মনস্তত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তীব্রতা বাড়ছে এই তরুণ মুখগুলোর প্রচারণা। বাবার বিজয় নিশ্চিত করতে তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-৫ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও আবেগের ছোঁয়া

ভোটের মাঠে উত্তরসূরিদের ঝাঁপ: যশোর-৫ আসনে পিতার জয়ই একমাত্র লক্ষ্য

আপডেট সময় : ০২:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬