চট্টগ্রাম ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বেতাগীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের সক্রিয় সমর্থন

ধানের শীষের পক্ষে মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা-২ আসনের ধানের শীষ মার্কার পদপ্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনিরের সমর্থনে বরগুনার বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজীজ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, সহকারী অধ্যাপক জাকির হোসাইনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন গাজী, আব্দুল খালেক মিনা, প্রফেসর আলতাফ হোসেন, শাহ আলম খান, হোসেন আলী খান, খালেক মৃধা, আলতাফ হোসেন হাওলাদার, বারেক মোল্লা, মালেক গাজী এবং বিবিচিনি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী প্রতারণা ও মিথ্যাচারের মাধ্যমে ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আরও বলা হয়, সকল ভেদাভেদ ভুলে মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেতাগীতে বিএনপির নির্বাচনী কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের সক্রিয় সমর্থন

ধানের শীষের পক্ষে মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬