চট্টগ্রাম ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডিএনসি মহাপরিচালক চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন: মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব

ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ: মাদকাসক্তদের ভালো পথে ফেরাতে সর্বদা চেষ্টা চালাবে ডিএনসি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সর্বদা আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহাপরিচালককে গার্ড অব অনার (স্যালুট) ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে মহাপরিচালক জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলার মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিগত এক বছরের কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

এতে সন্তোষ প্রকাশ করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসির ‘ক’ সার্কেল পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

মহাপরিচালক হাসান মারুফ বলেন, “যারা মাদকাসক্ত, তাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো পথে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া কর্মকর্তাদের মতামত মনোযোগসহকারে শুনে কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিএনসি মহাপরিচালক চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন: মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব

ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ: মাদকাসক্তদের ভালো পথে ফেরাতে সর্বদা চেষ্টা চালাবে ডিএনসি

আপডেট সময় : ০৬:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬