চট্টগ্রাম ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩০ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে জনসভা, পরদিন চৌদ্দগ্রামে আরেকটি সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন, জনসভায় লাখো মানুষের সমাগমের আশা

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা সফর করবেন। তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, কুমিল্লা মহানগরসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হতে পারে।

এ উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমিরের আগমনকে কেন্দ্র করে জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কুমিল্লা সফরের অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান এবং ছাত্রশিবির মহানগরী সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।

নেতৃবৃন্দ জানান, উভয় জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩০ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে জনসভা, পরদিন চৌদ্দগ্রামে আরেকটি সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন, জনসভায় লাখো মানুষের সমাগমের আশা

আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬