চট্টগ্রাম ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মানবতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার ঘোষণা

মঈনউদ্দিন
  • আপডেট সময় : ১১:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মঈনউদ্দিন | চট্টগ্রাম প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

ইশতেহারটি তুলে ধরেন সংগঠনের মহাসচিব ও নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ রায়হান রাহবার।

ইশতেহার ঘোষণাকালে শেখ রায়হান রাহবার বলেন, “মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, সামাজিক সাম্য ও নৈতিক রাজনীতির ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

ইশতেহারে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, যুব সমাজের ক্ষমতায়ন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মানবতার রাজনীতির এই আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ বিশ্ব ইনসানিয়াত বিপ্লবকে সমর্থন জানাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানবতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ১১:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬