চট্টগ্রাম ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত শিশুরা

নান্দাইলে ৪ হাজার শিশুর মাঝে শীত উৎসব উপলক্ষে কম্বল বিতরণ

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিশুদের আনন্দ ও উষ্ণতা ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী শীত উৎসব ও উপহার বিতরণ অনুষ্ঠান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) আচারগাঁও গ্রামের ভাষা সৈনিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর নান্দাইল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে এলাকার প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও নিবন্ধিত শিশুর মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সংস্থাটি জানায়, প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার মোট ৪ হাজার শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।
হাড়কাঁপানো শীতে নতুন কম্বল হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। পুরো আয়োজনজুড়ে ছিল শিশুদের হাসি, কোলাহল আর উৎসবমুখর পরিবেশ।
নান্দাইল ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাগ্রার সভাপতিত্বে এবং ঘাস ফুল শিশু ফোরামের সভাপতি ফারদীন মাশরুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইলের সভাপতি আঃ হান্নান আল আজাদ, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ কে রমিজ উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের প্রোগ্রাম অফিসার মানসী মোধক, জুনিয়র প্রোগ্রাম অফিসার রওশন আনজুম নুরিন, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার সুমন ঝুবি, স্পন্সরশীপ অফিসার কৃঞ্জলতা দ্রং এবং ঘাস ফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত করা ও মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক দায়িত্ব।” বিশেষ অতিথি বলেন, “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা প্রশংসার দাবিদার।”
অনুষ্ঠানের শেষপর্বে শিশুরা কেক কাটে এবং নাচ, গান ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উপহার সামগ্রী নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত শিশুরা

নান্দাইলে ৪ হাজার শিশুর মাঝে শীত উৎসব উপলক্ষে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬