ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেএসডির নির্বাচনী প্রচারণা জোরদার
চাঁপাইনবাবগঞ্জ সদর সুন্দরপুর ইউনিয়নে জেএসডি প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ
- আপডেট সময় : ০৮:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন তার প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সারাদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট, বাগচর হাট, বাগডাঙ্গাসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন বলে জানান স্থানীয় ভোটাররা।
গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি সকল ভোটারের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় জেএসডি নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।














