চট্টগ্রাম ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বুড়িচং ও সদরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সফল মাদকবিরোধী অভিযান

কুমিল্লায় র‍্যাবের পৃথক দুই অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র‍্যাব-১১, সিপিসি-২। জেলার বুড়িচং ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল। অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মোঃ সোহাগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি বুড়িচং উপজেলার দুবাইচর গ্রামের মোঃ রফিজের ছেলে।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন।
এদিকে একই দিন রাতে পৃথক আরেকটি অভিযানে র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি দল কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে র‍্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বুড়িচং ও সদরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সফল মাদকবিরোধী অভিযান

কুমিল্লায় র‍্যাবের পৃথক দুই অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৩:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬