চট্টগ্রাম ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ধানের শীষের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে নয়াপুর বাজারে লিফলেট বিতরণ

সাদিপুর ইউনিয়নে মান্নানের পক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যাপক গণসংযোগ

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারের নেতৃত্বে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সাদিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপুর বাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেন। গণসংযোগকালে নয়াপুর বাজারের দোকানি, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফেজ অলি আহমদ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁ উপজেলা কৃষক দলের নেতা রোকনুজ্জামান রোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানের শীষের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে নয়াপুর বাজারে লিফলেট বিতরণ

সাদিপুর ইউনিয়নে মান্নানের পক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬