চট্টগ্রাম ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বহিরাগত উচ্ছেদে শাস্তি প্রয়োগ, ভিডিও ভাইরালের পর সমালোচনার মুখে পদত্যাগ

ভিডিও ভাইরালের পর ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগ ঘোষণা

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৭:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে বহিরাগত কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামের একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ চলছিল। এতে নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো একাধিক অভিযোগ উঠেছে, যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব বিষয় বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো শারীরিক শিক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি এবং নিরাপত্তা জোরদারে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

সর্বমিত্র চাকমা আরও জানান, নিয়মিতভাবে বহিরাগতরা ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করছিল। নিষেধ করলে তারা উল্টো স্টাফদের দিকে ঢিল ছুড়ে পালিয়ে যেত। এমন পরিস্থিতিতে মাঠে প্রবেশ ঠেকাতে গিয়ে একপর্যায়ে তিনি ওই কিশোরদের কান ধরে উঠবস করাতে বাধ্য হন।

তবে তিনি স্বীকার করেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন।

পোস্টে তিনি বলেন, “শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তা পূরণ করতে পারিনি। প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার দায় মাথায় নিয়েই আমি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের শাস্তি দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বহিরাগত উচ্ছেদে শাস্তি প্রয়োগ, ভিডিও ভাইরালের পর সমালোচনার মুখে পদত্যাগ

ভিডিও ভাইরালের পর ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগ ঘোষণা

আপডেট সময় : ০৭:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬