চট্টগ্রাম ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শান্তিপূর্ণ ভোট ও ভোট বিপ্লবের আহ্বান জানালেন ১১ দলীয় জোটের নেতারা

“আমাদেরকে আঘাত করুক, আমরা আঘাত মাথা পেতে নেব” — নান্দাইলে ফুলকপি’র গণমিছিলে বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজার এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে ফুলকপি প্রতীকের সমর্থনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিডিপি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, “আমি শুরুতেই সবাইকে অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ফুলকপি’র বিজয় মানেই আপনাদের বিজয়। আপনারা সবাই নির্বাচনের দিন পর্যন্ত আমার পাশে থেকে ফুলকপি প্রতীককে বিজয়ী করবেন।”
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ আপনারা নিজ নিজ অবস্থান থেকে সারাদিন ফুলকপি প্রতীকে ভোট দিয়ে আপনাদের অধিকার নিশ্চিত করবেন। গত ২৫ জানুয়ারি কানুরামপুর এলাকায় আমাদের শান্তিপূর্ণ মিছিলে ধানের শীষের লোকেরা হামলা করেছে। কিন্তু এসব আঘাত ও হামলা করে আমাদের বিজয় থামিয়ে রাখা যাবে না।”
জনসম্মুখে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমাদেরকে আঘাত করুক, আমরা আঘাত মাথা পেতে নেব। তবুও আমরা নান্দাইলে একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। ইনশাআল্লাহ, এই নির্বাচনে ফুলকপি প্রতীকের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো ধরনের ছাড় দেব না। ভোট বিপ্লবের মাধ্যমে জনগণই ১২ তারিখ তাদের জবাব দেবে।”
গণমিছিলে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। তবে সকল উসকানি উপেক্ষা করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় নান্দাইল উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিডিপি, এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শান্তিপূর্ণ ভোট ও ভোট বিপ্লবের আহ্বান জানালেন ১১ দলীয় জোটের নেতারা

“আমাদেরকে আঘাত করুক, আমরা আঘাত মাথা পেতে নেব” — নান্দাইলে ফুলকপি’র গণমিছিলে বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান

আপডেট সময় : ০৯:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬