চট্টগ্রাম ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বেকার সমস্যা সমাধান, কৃষি কার্ড ও নারীর আত্মকর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান

এ.কে পলাশ
  • আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের বেকার যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বেকার সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় সংকট। এই সমস্যা সমাধানে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবে।

রোববার রাতে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কোনো কোনো রাজনৈতিক দল বিএনপিকে জনগণকে ধোঁকা দেওয়ার অভিযোগ করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণকে ধোঁকা দিয়ে বিএনপির কোনো লাভ নেই। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা আমাদের রয়েছে। জনগণের কাছে যে অঙ্গীকার করা হবে, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তারেক রহমান বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের আগে গুরুত্ব দেওয়া হবে। তাদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা সহজেই সরকারি সহায়তা ও সুবিধা পেতে পারে। পাশাপাশি বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। ঘরে বসে মা-বোনেরা যে সব পণ্য তৈরি করেন, সেগুলো রপ্তানির সুযোগ তৈরি করবে বিএনপি সরকার। এতে নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সম্মানী ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বিএনপি প্রতিপক্ষের সমালোচনায় সময় নষ্ট করতে চায় না। জনগণ জানতে চায়—ক্ষমতায় গেলে বিএনপি কী করবে। তাই বিএনপি সরকার গঠন করলে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। মানুষ এখন নিরাপদ জীবন, ভালো শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ চায়। এসব বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার সংসদীয় আসনসমূহের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

তারেক রহমানের আগমন উপলক্ষে বিকেল থেকেই সমাবেশস্থল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল নামে। রাত সাড়ে ৮টায় তিনি সমাবেশস্থলে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বেকার সমস্যা সমাধান, কৃষি কার্ড ও নারীর আত্মকর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান

আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬