সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান
ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা: দাড়ি পাল্লা প্রতীকে ভোটের আহ্বান
- আপডেট সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানির পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা কার্যালয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী ও সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের যৌথ সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক–দোয়ারাবাজার আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও খেলাফত মজলিস মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী সাদিক সালীম।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ছাতক উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন, নিজাম-ই-ইসলাম পার্টির ছাতক উপজেলা সভাপতি মাওলানা নুর উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ছাতক উপজেলা সভাপতি কবির আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ ও সিলেট জেলার সাবেক সভাপতি এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী হায়দর, সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মহি উদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।














