চট্টগ্রাম ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারে বাড়ছে গণসংযোগের তৎপরতা

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন্দোলনের ভোটযুদ্ধে গতি

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাস্টার জয়নাল আবেদীন টিপু ভোজগাতী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
গণসংযোগকালে মাস্টার জয়নাল আবেদীন টিপু বলেন,
“দেশ ও জাতিকে দুর্নীতি, দুঃশাসন ও অনৈতিকতা থেকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব অপরিহার্য। জনগণ যদি হাতপাখা প্রতীকে ভোট দেন, তাহলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে দাবি করেন সংশ্লিষ্ট নেতারা। এতে করে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারে বাড়ছে গণসংযোগের তৎপরতা

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন্দোলনের ভোটযুদ্ধে গতি

আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬