চট্টগ্রাম ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিন উপজেলায় বিএনপি চেয়ারম্যানের জনসভা, প্রস্তুত কুমিল্লা

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লায় তারেক রহমানের সফর, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ধারাবাহিক গণসংযোগ ও নির্বাচনি সফরের অংশ হিসেবেই তার এই কুমিল্লা সফর অনুষ্ঠিত হচ্ছে।

তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লাজুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গত কয়েক দিন ধরে জেলার প্রতিটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় বিশাল ধানী জমিতে প্রধান সমাবেশ মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। একইভাবে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষের পথে।

সভাস্থলগুলোতে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। জেলা শহর ও উপজেলার প্রধান সড়কগুলো ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে।
দলীয় সূত্র জানায়, রোববার সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সেখান থেকে ফেরার পথে বিকেলে পর্যায়ক্রমে কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দির জনসভাগুলোতে বক্তব্য রাখবেন তিনি।

সফরকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, “তারেক রহমানকে এক নজর দেখার জন্য কুমিল্লার লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। তার আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০২ সালে সর্বশেষ কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর তার সরাসরি উপস্থিতি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এই সফর শুধু কুমিল্লার জন্য নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনি রাজনীতিতে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ছয়টি নির্বাচনি সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, এই সফরের মধ্য দিয়ে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ধানের শীষের প্রার্থীদের পক্ষে শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হবে। নেতাকর্মীদের প্রত্যাশা, কুমিল্লার এই সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে রূপ নেবে।

এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, সমাবেশস্থলসহ পুরো জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদাপোশাকের সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিন উপজেলায় বিএনপি চেয়ারম্যানের জনসভা, প্রস্তুত কুমিল্লা

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লায় তারেক রহমানের সফর, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬